Saturday, December 5, 2015

AmaderShomoy.Com (আমাদের সময়.কম) Amader Shomoy

AmaderShomoy.Com (আমাদের সময়.কম) Amader Shomoy বাংলায় একটি প্রসিদ্ধ প্রবাদ - পড়িলে ভেড়ার শৃংগে ভাঙ্গে হীরার ধার। ইংরেজীতেও একটা প্রবাদ আছে - হোয়াট ইজ ইমপর্টেন্ট ইজ দি ম্যান বিহাইন্ড দি মেশিন। সত্যিই তাই। মেশিন যতই ভাল হোক, সেই মেশিনের চালক ভাল, দক্ষ না হলে সে মেশিন কোন কাজে আসে না। তেমনি সিস্টেম কার্যকর করার লোক যদি অগা-ছগা, অসৎ-অদক্ষ হয় তবে সে সিস্টেম যত ভালই হোক, ইপ্সিত ফল দেবেনা।  আমরা প্রায়শঃই দেখি একজন দক্ষ লোক খালি হাতেই কয়েকজনকে কুপোকাত করে ফেলছেন। আবার দেখা যায় বাহারি ও ক্ষুরধার ঢাল-তলোয়ার নিয়েও রণক্ষেত্র থেকে যোদ্ধা (?) পালিয়ে যাচ্ছে। আমাদের দেশের প্রায় সব প্রতিষ্ঠানের অবস্থাই এরকম। এসব প্রতিষ্ঠানের মাথায় যারা সওয়ার হয়ে আছেন তারা আসলেই সেই পজিশনের যোগ্য কিনা তা ইতিমধ্যেই জনগনের কাছে পরিষ্কার হয়ে গেছে। তাই ইসি হোক, ইউজিসি হোক, পিএসসি হোক, দুদক হোক আর যাই হোক, এসব কোন প্রতিষ্ঠানই আর জনগনকে আশান্বিত, উৎসাহিত বা উদ্দীপ্ত করতে পারবেনা। কারন এসবের মাথায় যোগ্য, দক্ষ, দৃঢ়চিত্ত ও সৎ লোকের দেখা পাওয়া দুষ্কর হয়ে পড়েছে।

No comments:

Post a Comment