Tuesday, December 1, 2015

AmaderShomoy.Com (আমাদের সময়.কম) Amader Shomoy

AmaderShomoy.Com (আমাদের সময়.কম) Amader Shomoyকোন একটি দেশ যখন মাথামোটা, অদুরদর্শী ও অপরিণামদর্শী লোকদের দ্বারা পরিচালিত হয় তখন সেদেশের অবস্থা কি হয় তার ভুরি ভুরি উদাহরন সারা বিশ্বে ছড়িয়ে আছে। আমাদের দেশটিও তাদের মধ্যে গন্য হতে পারে। এই দেশটিতে প্রকৃতি তার সম্পদ উজাড় করে দিয়েছে। তা সত্বেও স্বাধীনতার চুয়াল্লিশ বছর পরেও আমাদেরকে শুকনো ডাঙায় উন্নয়নের জোয়ার খুঁজতে হচ্ছে। এদেশে রোজনীতিকদের মধ্যে সস্তা হাততালি পাবার এক উদগ্র আকর্ষণ রয়েছে। তাই ভবিষ্যতে এর প্রতিক্রিয়া কি হবে তা না ভেবেই আমাদের নেতারা অনেক সিদ্ধান্ত নিয়ে ও দিয়ে থাকেন। যেমন এই এতটুকু দেশে সবকিছুকে রাজধানীকেন্দ্রিক করলে তার ফল কি হবে তা কারো মাথায় ছিল না বলেই আজ রাজধানী মরনযন্ত্রনায় ধুঁকছে। দেশের পাইকারী ছেলেমেয়েদেরকে এমএ/এমএসসি পাশ হতে হবে এই মুর্খামিপুর্ন একগুঁয়েমির ফসল আজকের এই দুই আড়াই কোটি বেকার যুবসমাজ।সরকারের তথা জনগনের বিপুল পরিমান টাকা ব্যয় করে যাদেরকে উচ্চশিক্ষা দেবার কসরত চলছে তারা জাতিকে কতটা দিচ্ছে তার কোন হিসেব নেই। এদেরকে চাকরী দেবে কারা? দেশে তো সেরকম বিনিয়োগ নেই। সরকারী চাকুরীর এত সুযোগ কোথায়? তাহলে এদর কি হবে? এরা একারনেই এদেশেরদেূষিত রাজনীতির কাাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেশে লোকসংখ্যা নিয়ন্ত্রনহীনভাবে বাড়ছে। কিন্তু সরকারগুলো উন্নয়নের ভুয়া বুলি নিয়ে ঢাক পিটিয়েই চলেছে। দেশে দুর্নীতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে কিন্তু তার লাগাম টেনে ধরার মত কেউ নেই। মানুষ সুস্থভাবে বেঁচে থাকবে তার কোন নিশ্চয়তা নেই। এভাবেই আজ এদেশ এক জটিল অবস্থার মধ্যে নিপতিত হয়েছে যা হবার কথা ছিলনা। কারন মুক্তিযুদ্ধ ছিল সকল অন্যায়, বঞ্চনা, শোষণ ও দুর্নীতির বিরুদ্ধে। অথচ আজ সমাজদেহে এসবেরই ভয়ংকর বাস। এ থেকে আশু মুক্তি পাবার কোন উপায়ও দেখা যাচ্ছে না।

No comments:

Post a Comment