Tuesday, December 1, 2015

AmaderShomoy.Com (আমাদের সময়.কম) Amader Shomoy

AmaderShomoy.Com (আমাদের সময়.কম) Amader Shomoyএদেশে সত্যিকথার কোন মুল্য নেই। যেদেশে উচ্চ আদালতে বলা হয় 'ট্রুথ ইজ নো ডিফেন্স' সেদেশে সত্য বেঁচে থাকবে কিভাবে? আরো বিপজ্জনক বিষয়টি হলো যে শিক্ষিত (?) লোকেরা নিজেদের সুবিধামত যেসব কথায় বিশ্বাস করেন সেসব কথা তারা যত অসত্যই হোক পাল্টাতে পারেন না বা পাল্টাতে চান না। এই যেমন যদি কেউ বলে থাকেন যে দেশের স্বাধীনতা যুদ্ধে এত লোক নিহত বা মারা যান নি। তাকে অবিলম্বে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলে আখ্যায়িত করা হবে। কিন্তু প্রকৃত সত্যিটা কি? রাজাকারদের নাকি সংখ্যা চিহ্নিত করা হয়েছিল। কিভাবে সেটা জানা না গেলেও একটা পরিসংখ্যান হয়ত তৈরী করা হয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধে কত লোক নিহত হয়েছিল তা কি কখনো নির্নয় করার উদ্যোগ নেওয়া হয়েছিল? নেওয়া হয়েছিল কোন প্রচেষ্টা? নাকি বঙ্গবন্ধু একবার বলেছিলেন বলেই সেটা বাইব্লিক্যাল হয়ে পড়েছিল? আজো তো মুক্তিযুদ্ধের সাক্ষ্য দেবার জন্য বহু লোক বেঁচে আছে। কোন সরকারের কি কোন প্রচেষ্টা ছিল সেই সংখ্যাটা জাতীয়ভাবে নির্নয় করার? প্রত্যেক জেলায় ডিসি আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে। তাদের মাধ্যমে সেই নিহতদের সংখ্যা বের করা কি কোন অসম্ভব বিষয় ছিল? কিন্তু আমাদের অধিকাংশ আঁতেলরা যেটা তাদের পক্ষে সুবিধাজনক সেটাকেই আঁকড়ে ধরে থেকেছেন, থাকছেনও। সত্য এদেশে সত্যিই অপাংক্তেয়।

No comments:

Post a Comment