Saturday, December 5, 2015

AmaderShomoy.Com (আমাদের সময়.কম) Amader Shomoy

AmaderShomoy.Com (আমাদের সময়.কম) Amader Shomoy বাংলায় একটি প্রসিদ্ধ প্রবাদ - পড়িলে ভেড়ার শৃংগে ভাঙ্গে হীরার ধার। ইংরেজীতেও একটা প্রবাদ আছে - হোয়াট ইজ ইমপর্টেন্ট ইজ দি ম্যান বিহাইন্ড দি মেশিন। সত্যিই তাই। মেশিন যতই ভাল হোক, সেই মেশিনের চালক ভাল, দক্ষ না হলে সে মেশিন কোন কাজে আসে না। তেমনি সিস্টেম কার্যকর করার লোক যদি অগা-ছগা, অসৎ-অদক্ষ হয় তবে সে সিস্টেম যত ভালই হোক, ইপ্সিত ফল দেবেনা।  আমরা প্রায়শঃই দেখি একজন দক্ষ লোক খালি হাতেই কয়েকজনকে কুপোকাত করে ফেলছেন। আবার দেখা যায় বাহারি ও ক্ষুরধার ঢাল-তলোয়ার নিয়েও রণক্ষেত্র থেকে যোদ্ধা (?) পালিয়ে যাচ্ছে। আমাদের দেশের প্রায় সব প্রতিষ্ঠানের অবস্থাই এরকম। এসব প্রতিষ্ঠানের মাথায় যারা সওয়ার হয়ে আছেন তারা আসলেই সেই পজিশনের যোগ্য কিনা তা ইতিমধ্যেই জনগনের কাছে পরিষ্কার হয়ে গেছে। তাই ইসি হোক, ইউজিসি হোক, পিএসসি হোক, দুদক হোক আর যাই হোক, এসব কোন প্রতিষ্ঠানই আর জনগনকে আশান্বিত, উৎসাহিত বা উদ্দীপ্ত করতে পারবেনা। কারন এসবের মাথায় যোগ্য, দক্ষ, দৃঢ়চিত্ত ও সৎ লোকের দেখা পাওয়া দুষ্কর হয়ে পড়েছে।

Unicode to Bijoy Converter [ইউনিকোড টু বিজয় কনভার্টার]

Unicode to Bijoy Converter [ইউনিকোড টু বিজয় কনভার্টার]সরকারী দল অত্যন্ত সুকৌশলে বাকশাল কায়েমের পথে চলেছে। লক্ষ্যনীয় যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইতিমধ্যেই বহু কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন কারন সেখানে অন্য কোন প্রার্থী সুযোগই পায়নি। এভাবেই ৫ই জানুয়ারীর মত একতরফা নির্বাচন হবে এবং তৃণমূল পর্যায়ে বর্তমান ক্ষমতাসীন দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠিত হবে। আর এটাই হবে বাকশাল কায়েমের চূড়ান্ত পর্যায়। দেশের গনতন্ত্রকামী মানুষ এই প্রক্রিয়ায় যে 'ফালাফালি' করে যোগ দিচ্ছে তার পরিণতি দেখতে খুব বেশী দিন দেরী করতে হবে না বোধ হয়।

Friday, December 4, 2015

AmaderShomoy.Com (আমাদের সময়.কম) Amader Shomoy

AmaderShomoy.Com (আমাদের সময়.কম) Amader Shomoyসংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে দেশে চরম মিথ্যাচার চলছে। এ প্রসংগে বহুবার দেশের সংখ্যালঘুদের বাস্তব অবস্থf সম্পর্কে ভারতের ;সাচার কমিটি'-র মত একটি কমিটি গঠন করে প্রকৃত অবস্থা যাচাই করার জন্য বলা হলেও রহস্যজনক কারনে তা করা হয়নি। বরং উল্টো নানা রকম তালবাহানা করে সংখ্যালঘুদের জন্য মায়াকান্নf কাঁদা হচ্ছে। দেশে বর্তমানে নাকি ৯/১০% লোক সংখ্যালঘু সম্প্রদায়ের। অথচ সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের প্রকৃত প্রতিনিধিত্ব কত তা কখনো বলা হচ্ছে না। বিগত একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছিল পদোন্নতিপ্রাপ্ত ২২ জন অতিরিক্ত সচিবের মধ্যে ১৪ জনই সংখ্যালঘু সমপ্রদায়ের লোক। বর্তমানে প্রায় ৩৫%-৪০% জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের ডিসি/এডিসি বা এসপি/এএসপি ও ওসি ইত্যাদি আছে। এদেশ থেকে ভারতে রেমিটেন্স প্রেরনের ক্ষেত্রে নাকি ৫ম অবস্থানে। এত কিছুর পরেও কেবল বায়বীয় কারনে সংখ্যালঘুদের সম্পর্কে উদ্বেগ (?) প্রকাশ করা হচ্ছে। একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 'সাচার কমিটি''র মত একটি কমিটি গঠন করে জনগনকে কেন দেশে সংখ্যালঘুদের প্রকৃত অবস্থা জানতে দেওয়া হচ্ছে না সেটা রহস্যজনকই বটে।

AmaderShomoy.Com (আমাদের সময়.কম) Amader Shomoy

AmaderShomoy.Com (আমাদের সময়.কম) Amader Shomoyএই সংবাদের মাধ্যমেই প্রমান হচ্ছে রেল বিভাগে কত বড় বড় চোর-লুটেরা ডাকাত ঘাঁটি গেড়ে বসেছে। রেলের টিকিট পাওয়া যায় না। মানুষ ছাদে-বাম্পারে-ইঞ্জিনে ঝুলতে ঝুলতে চলে। এর পরও রেলে লোকসান দেয়। এটা বোধ হয় খোদ আলাদিনও তার যাদুই চেরাগের সাহায্যে করতে পারত না। হায় আমার মাতৃভূমি! বঙ্গবন্ধুর কথাই আজ আবার বলতে হচেছ। লোকে পায় সোনার খনি আর আমরা পেয়েছি চোরের খনি।

Thursday, December 3, 2015

সুকান্ত বলেছেন  ' -- এ পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার'  আমাদের নেতারা মাশা'আল্লাহ তার উল্টোটাই করে চলেছেন। আমাদের দেশটাকে অবাসযোগ্য করার কোই কছর নেহি ছোড়া। এই রাজধানীর কথাই ধরা যাক। এটাকে দখলে দূষনে যানজটে পৃথিবীর ২য় অ-বাসযোগ্য শহরে পরিনত করে ফেলেছেন। আর কি চাই? দেশের নদী-খাল-বিল সব শুকিয়ে যাচ্ছে। জমি দ্রুত কমে যাচ্ছে অপরিণামদর্শী অপ-পরিকল্পনার ফলে। হয়ত আগামী ৫/৭ বছরের মধ্যে এখান থেকে ডুবন্ত জাহাজ থেকে যেমন ইঁদুর লাফিয়ে পালায় তেমনি মানুষজনও পালাতে শুরু করবে। যে প্রক্রিয়া এখনই শুরু হয়ে গেছে।

AmaderShomoy.Com (আমাদের সময়.কম) Amader Shomoy

AmaderShomoy.Com (আমাদের সময়.কম) শিক্ষাখাতে নাকি বিরা--ট উন্নয়ন হয়েছে। যারা এটা বলছেন তারা উন্নয়ন বলতে কি বোঝান সেটাই এক বিরাট প্রশ্ন। শিক্ষাখাতে উন্নয়ন মানে কি দেশে ২/৩ কোটি শিক্ষিত (?) বেকার সৃষ্টি? দেশের তথাকথিত এক বিরাট জনগোষ্ঠিকে উচ্চশিক্ষার নামে একটি চোতা ধরিয়ে দেওয়া? উন্নয়ন মানে কি দেশের বিশ্ববিদ্যালয় (?)গুলোর প্রদত্ত সার্টিফিকেট নামীয় চোতাটি অন্য কোন দেশে স্বীকৃতি না পাওয়া? এটাই যদি উন্নয়ন হয় তবে নিশ্চিতভাবেই আমাদের শিক্ষা উন্নয়ন ঘটেছে। তবে দেখার বিষয় এই উন্নয়ন (?) দেশের কোন কাজে লেগেছে, দেশের দূষিত রাজনীতির কাঁচামাল তৈরী করা ছাড়া।